শিরোনাম

রাজশাহী, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, মাদক সংক্রান্ত মামলার আসামি ৮ জন এবং অন্যান্য ফৌজদারি মামলায় জড়িত ৬ জন রয়েছেন। গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানের বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নগরীর অপরাধ দমনে আরএমপির থানা ও ডিবি পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপরাধ নিরসনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।