শিরোনাম

যশোর, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার বাঘারপাড়া উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় প্রতাপ পাল (৪৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রতাপ পাল নিহত প্রতাপ পাল জেলার বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার প্রেম চন্দ্র পালের ছেলে। তিনি ছাতিয়ানতলা বাজারে ওষুধের দোকান পরিচালনার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রতাপ পাল বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের মধ্যদিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে মধ্যপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলকে এড়াতে গিয়ে আকষ্মিক ব্রেক করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিঁটকে পড়েন প্রতাপ পাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না।
বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।