শিরোনাম

পিরোজপুর, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় আজ বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতা কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৬ টায় বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
পরে বেলা ১১ টায় একটি আনন্দ শোভাযাত্রা শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ জেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।