বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ২১:২৮

নাটোর পৌরসভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে সমন্বয় কমিটির সভা

ছবি : বাসস

নাটোর, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : পৌরসভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন।

সভায় পৌর প্রশাসক বলেন, পৌরসভার সেবা প্রদান কার্যক্রমকে গতিশীল করতে চাই। নাগরিক সেবার মান বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হবে। সকলের সহযোগিতায় পৌরসভাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই।

সভায় চলমান নাগরিক সেবার মান বৃদ্ধিতে করণীয় সম্পর্কে সমন্বয় কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত উপস্থাপন করেন। সভায় পৌরসভা এলাকার বর্জ্য অপসারণ, সড়কের অবৈধ দখল মুক্ত  করা এবং যানজট নিরসন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সভায় তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসানসহ শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।