শিরোনাম

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র উপাচার্য পদে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপককে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।