শিরোনাম

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহআলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১জন, কাফরুল থানায় ১০জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন ও ভাষানটেক থানায় ৪ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।