বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৯:১৭

ফরিদপুরে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাত সর্দারের ছেলে রাতুল সর্দার (১৭) ও পাশের নুরুল্লাগন্জ্ঞ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।

স্বজনরা জানান, মাত্র তিন দিন আগে কাউছারকে নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিলেন তার মা-বাবা।

স্থানীয়রা জানিয়েছেন, গোল্ডেন লাইন-এর একটি বাস যাত্রাপথে কাউছারের চলন্ত মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কাউছার ও তার বন্ধু রাজু গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে বাসসকে বলেন, গোল্ডেন লাইন-এর একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।