শিরোনাম

নেত্রকোণা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলা পুলিশের সেবা সহজ ও আরও গতিশীল করার লক্ষ্যে মদন থানায় একটি নতুন ডাবল ক্যাবিন পিকআপ গাড়ি হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন করিমের হাতে নতুন এই গাড়ির চাবি তুলে দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
গাড়ি হস্তান্তরকালে পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, নতুন যানবাহন সংযোজনের ফলে মদন থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাইট টহল এবং দুর্গম অঞ্চলে জরুরি পুলিশি সেবা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেবা পৌঁছে দিতে নেত্রকোণা জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।