বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৮:৫৯

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৪শ’ পিস ইয়াবাসহ এক নারী আটক

ভোলা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৪ শ’ পিস ইয়াবাসহ মোছাম্মত রুমি (২৪) নামে এক নারী কারবারিকে আটক করা হয়েছে। 

আটক মোছাম্মত রুমি চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কালাবাইজাবুনিয়া লিচুবাগান গ্রামের সেগুনবাগান এলাকার বাসিন্দা মৃত মো.কবির হোসেনের স্ত্রী।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা মো. সালমান বিন শওকত গতকাল বুধবার সন্ধ্যা ৬ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান-বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় গতকাল বুধবার সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ৭ লাখ টাকা মূল্যের ১৪ শ’ পিস ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়। ‎জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।