বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১৩:৪৩

পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ছবি : বাসস

পটুয়াখালী, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস): ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এ স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান এ কর্মসূচির উদ্বোধন করেন।

মৎস্য পক্ষ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় মৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকে গিয়ে শেষ হয়। পরে সেখানে মৎস্য পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।