শিরোনাম

ফেনী, ১৮ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ ফুলগাজী উপজেলার সীমান্তে অভিযানকালে ভারতীয় ইউভি সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ২৫ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় অভিযানকালে বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলার ফুলগাজী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় ইউভি সানগ্লাস ও ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ২৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।