শিরোনাম

নেত্রকোণা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার দুর্গাপুর উপজেলায় আজ অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে শফিউদ্দিন সোহাগ (৩৭) ও এনামুল হক (২১) নামের দুইব্যক্তিকে মোট দেড়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বেলা ১১টায় দুর্গাপুর উপজেলার শিমুলতলী নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার শিমুলতলী এলাকায় অভিযানকালে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে শফিউদ্দিন সোহাগ ও এনামুল হক নামের দুইব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে আসামীদের অপরাধের মাত্রা বিবেচনায় শফিউদ্দিন সোহাগকে একলাখ টাকা এবং এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।