শিরোনাম

নাটোর, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার বড়াইগ্রামে জলাশয়ের পানিতে ডুবে নাইম হাওলাদার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া মহল্লায় বাড়ি সংলগ্ন একটি জলাশয় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নাইম বনপাড়া পৌর এলাকার সরদারপাড়া মহল্লার এনামুল হাওলাদারের ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস জানান, নাইমের মা বাড়িতে গৃহস্থালী কাজে ব্যস্ততার সময়ে নাইম বাড়ির আঙিনায় খেলা করছিল।
দুপুরে সন্তানকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের জলাশয়ে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।