বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ১৭:০০

মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে চেক হস্তান্তর 

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় অনগ্রসর জনগোষ্ঠিীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণার্থীর মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রশিক্ষণোত্তর ২৪ জন প্রশিক্ষণার্থীর মাঝে এককালীন আর্থিক অনুদানের এ চেক হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো. জুবায়ের হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ২৪ জন বেসিক কম্পিউটার এপ্লিকেশনের ওপর প্রশিক্ষণপ্রাপ্তের প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণালব্দ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্ননির্ভরশীল হওয়ার পাশাপাশি নিজেদের জীবনমান উন্নয়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, সরকারের এ ধরনের আর্থিক অনুদান অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে ও স্বাবলম্বী হয়ে উঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।