বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ১৬:৫৮

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ছবি : বাসস

ফেনী, ১৮ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় এ কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম -আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে শহরের ট্রাংক রোডে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।