বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৬:২৩
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩১

বরিশালে দুইদিন ধরে বৃষ্টি, থাকবে আরো দু-তিন দিন

ছবি : বাসস

বরিশাল, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : সাগরে লঘুচাপ ও মৌসুমি নিন্মচাপের প্রভাবে বরিশালে গত দু দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আজ সোমবার সকাল ৯ টা ৪০ মিনিট থেকে কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

বৃষ্টির কারণে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। তবে বৃষ্টিতে এখন পর্যন্ত কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।

বরিশালের আবহাওয়া অফিস পর্যবেক্ষক মো. হুমাযুন কবির জানান, সাগরে লঘুচাপ ও মৌসুমি নিন্মচাপের কারণে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ২২ দশমিক ৩ মিলিমিটার আর গত ২৪ ঘণ্টায় বরিশালে ৮২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় সমুদ্র বন্দরকে ৩ ও নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টি আরো ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীন রুটের সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।