বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ২০:৫১

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা 

ছবি : বাসস

শেরপুর, ১৬ আগস্ট ২০২৬ (বাসস): জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের  জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। 

সভায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন। 

এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ সহ  বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প সমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরসমূহকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।