বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪৬

২১৯ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ 

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট হাতে নিয়ে ২১৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ৮ উইকেটে ৪১৭ রান করেছে বাংলাদেশ। 

ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে ছিল টাইগাররা। 

তৃতীয় দিন মেহেদি হাসান মিরাজ ৩২ ও হাসান মাহমুদ ১৩ রান নিয়ে খেলতে নামেন। ৯২ বল খেলে ব্যক্তিগত ১৪ রানে অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজেলউডের শিকার হন হাসান।

সপ্তম উইকেটে ১৭০ বলে ৪৬ রান যোগ করেন মিরাজ ও হাসান। 

নয় নম্বরে নেমে ২৩ বলে ১৭ রান করে হ্যাজেলউডের চতুর্থ শিকার হন তাইজুল ইসলাম। 

দলীয় ৩৭২ রানে তাইজুল ফেরার পর বাংলাদেশের রান ৪শ পার করেন মিরাজ ও তাসকিন আহমেদ। এতে বাংলাদেশে লিড ২শ ছাড়িয়ে যায়। নবম উইকেটে ৯২ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন তারা। মিরাজ ৬৫ এবং তাসকিন ১২ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৪টি, মিচেল স্টার্ক ২টি উইকেট নেন।