বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ২১:৫৩
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২১:৫৭

যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১ 

ছবি : বাসস

যশোর, ৪ আগস্ট ২০২৬ (বাসস) : জেলার শার্শা উপজেলায় আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে ছয় হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া বেগম (৫৪) নামের এক নারীকে আটক করা হয়েছে।  

আজ মঙ্গলবার সকালে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় অভিযানকালে এসব ইয়াবা জব্দ এবং ওই নারীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আখতার জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে শার্শা উপজেলায় উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় উপ-পরিদর্শক রাফিজা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় আম্বিয়া বেগমের ঘর তল্লাশি করে ছয়হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।