শিরোনাম

ঢাকা, ৪ আগস্ট ২০২৬ (বাসস): নাটোর থেকে জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অসাধারণ অবদান রাখা দুই কৃতি খেলোয়াড় মোহাম্মদ আমান এবং জান্নাতুল ফেরদৌস ফারিহাকে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নিজেদের যোগ্যতা প্রদর্শনের পাশাপাশি খেলোয়াড়রা খুব সহজেই নিজের এলাকাকে পরিচিত করতে পারেন। নতুন কুঁড়িতে আমান এবং ফারিহা নাটোরের গৌরব বয়ে এনেছে। আগামীতে জাতীয় গন্ডি পেরিয়া আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তারা আলো ছড়াবেন বলে আশা রাখি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, জেলা ক্রীড়া অফিসার মো. রাকিবুল হাসান এছামী, সংবর্ধিত কৃতি খেলোয়ার আমান এবং ফারিহা।
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নাটোরের লালপুর উপজেলার আমান ২শ মিটার স্প্রীন্টে প্রথম এবং বালিকা ফুটবল প্রতিযোগিতায় ফারিহা টুর্নামেন্ট সেরা হন।