বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ২০:১৩

চসিকের অভিযানে সড়ক ও ফুটপাতে শতাধিক দোকান উচ্ছেদ 

চট্টগ্রাম, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় সড়ক ও ফুটপাত থেকে আজ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চান্দগাঁও থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, ‘অভিযানে নগরীর বহদ্দারহাট মোড়ের সড়ক ও ফুটপাত থেকে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়।’