শিরোনাম

রাজশাহী, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২৫ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৪ জন আসামি রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসস’কে বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।