বাসস
  ২৫ জুলাই ২০২৬, ১২:৪৫

মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন

ছবি : বাসস

মাদারীপুর, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : জেলা শহরের কুলপদ্বি চৌরাস্তা এলাকায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডায়াবেটিস হাসপাতালের নতুন ৬ তলাবিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

এ সময় তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করছে। নতুন এই ভবন চালু হওয়ায় ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা আরও সহজ ও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর ডায়াবেটিস সমিতির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন ভবনটিতে আধুনিক চিকিৎসা সুবিধা, বহির্বিভাগ, পরীক্ষাগার এবং রোগীদের জন্য উন্নত সেবার ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, নতুন ভবন চালুর মাধ্যমে জেলার ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে।