শিরোনাম

বাগেরহাট, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাগেরহাটের খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
গতকাল বৃহস্পতিবার খানজাহান আলী মাজার মোড়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি গাছ লাগাতে হবে| সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলোর এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
এ সময় উপস্থিত ছিলেন মিসেস মনিরা ইসলাম, মিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, হাফেজ মাওলানা এনামুল কবির, মাজুর আলম বাবলা, হাওলাদার মাহামুদ আলী, কাজী শাকিল তারিক, রবিউল ইসলাম (রবি), হাসান শেখ, ফকির রফিকুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, আব্দুল্লাহ সিয়ামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।