বাসস
  ২২ জুলাই ২০২৬, ২১:০২

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১  

গাইবান্ধা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সাদুল্লাপুর উপজেলায় আজ ধানবোঝাই একটি নসিমনের (শ্যালো ইঞ্জিন চালিত যান) চাকায় পিষ্ট হয়ে জব্বার আলী (৫০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জব্বার আলী জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া গ্রামের খেজের উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ধানবোঝাই একটি নসিমন (শ্যালো ইঞ্জিন চালিত যান) সড়ক দিয়ে যাওয়ার সময় ভ্যান চালক জব্বারকে ধাক্কা দেয়। এতে জব্বার সড়কে ছিঁটকে পড়ে নসিমনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।