বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৪:১৮

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক 

ফাইল ছবি

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি,  জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান, প্রাজ্ঞ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।