বাসস
  ১২ জুলাই ২০২৬, ১২:২২

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ৬ বিভাগে : আবহাওয়া অধিদপ্তর

প্রতীকী ছবি

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : আজ দুপুর ১২টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ সংক্রান্ত এক বিশেষ বুলেটিনে বলা হয়, ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।’