শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস): মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে এ অর্থ উত্তোলন করা যাবে।
আজ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন-২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশ চারটি চেকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।
এর মধ্যে কর্মসংস্থান ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেক পাঠানো হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই ২০২৬ তারিখের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।