শিরোনাম

রাঙ্গামাটি, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপ-শাখা এবং নৌ পুলিশের অভিযানে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং ৪টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
গত রোববার রাত ১২টা থেকে গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে কাপ্তাই লেকের বিলাইছড়ি উপজেলার গাছকাটা ছড়া, হাজাছড়া এবং রাঙ্গামাটি সদর উপজেলার গবাঘোনা ও বাঘছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে বাসস’কে নিশ্চিত করেছেন কাপ্তাই বিএফডিসি’র উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।
তিনি জানান কাপ্তাই লেকে চলতি বছরের ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী মাছ শিকার করার কারণে কাপ্তাই লেকের বিভিন্ন অংশে আমরা নৌ পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল ও ৪ টি কাঠের নৌকা জব্দ করি। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।