শিরোনাম

সুনামগঞ্জ, ৬ জুলাই, ২০২৬ (বাসস): জেলায় ‘উন্নত পল্লী সমৃদ্ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র (বিআরডিবি) আয়োজনে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
জেলা সমবায় অফিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেরনূর আলী, সুনামগঞ্জ সদর ইউসিজি লিমিটেড’র সভাপতি মোহাম্মদ আলী, উপকারভোগী সদর উপজেলার নারাইনপুর কৃষক সমবায় সমিতির সদস্য সালাহ উদ্দিন ছানা, মাইজবাড়ি মহিলা পল্লী উন্নয়ন দলের সদস্য সালেহা বেগম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি উপ-পরিচালক মো. জহিরুল হক খান।
সভা শেষে সুফলভোগীদের মাঝে ঋণ (২ লাখ টাকার চেক) ও গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।