শিরোনাম

শরীয়তপুর, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শরীয়তপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
প্রধান অতিথি বলেন, আমাদের সকল কর্মকাণ্ডের মূল হচ্ছে গ্রাম। আর গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হলে জাতীয় উন্নয়ন সমৃদ্ধ হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে গ্রামীণ উন্নয়নের দিকে মনোযোগী হতে হবে।
তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রত্যয় হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা উম্মে হাবিবা, জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সুপ্রিয়া বর, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বাসসের প্রতিনিধি মো. মজিবুর রহমান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, জেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম তালুকদারসহ পল্লী উন্নয়ন বোর্ডের উপকারভোগী সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।