শিরোনাম

ঝালকাঠি, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঝালকাঠির উপ-পরিচালক নাজিম উদ্দিন, এনজিও কর্মী শাহ আলম খলিফা ও গ্রাহক পরিতোশ চন্দ্র।
বক্তারা বলেন, গ্রামীন অর্থনীতির উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ড ভূমিকা রাখছে। এর আগে বর্ণাঢ্য এক র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।