শিরোনাম

ঢাকা, ২৮ জুন,২০২৬ (বাসস) : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে।
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট ১ হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
আজ রোববার পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশন জানায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফল কমিশনের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ সরকারি বিধি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।