শিরোনাম

নওগাঁ, ২৮জুন ২০২৬ (বাসস): জেলার ধামইরহাট উপজেলায় আজ তিনহাজার আটশ’ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে
আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, অভিজিৎ কুমার কুন্ডু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে। এরমধ্যে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট তিনহাজার আটশ’ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।