শিরোনাম

ঢাকা, ২৫ জুন, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের প্রাণহানি ও সাত শতাধিক আহত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এ তথ্য জানান।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রড্রিগেজ বলেন, ‘এ পর্যন্ত আমরা ৩২ জনের মৃত্যুর ও ৭০০ জনের বেশি আহত হওয়ার খবর পেয়েছি।’
তিনি জানান, রাজধানীর কাছাকাছি অবস্থিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল লা গুয়াইরার পরিস্থিতি সম্পর্কে এখনও তার কাছে কোনো তথ্য নেই।