শিরোনাম

সাতক্ষীরা, ২৩ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ বিআরটিএ ট্রাস্টি বোর্ড -এর উদ্যোগে সাতক্ষীরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জন ও আহত ২ জনের পরিবারের মধ্যে মোট ৪৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন খান ও সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক সহ আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।