শিরোনাম

ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস) : উখিয়ায় বিজিবি’র অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মনিরকোনা ১নং ওর্য়াডের বাসিন্দা লাল মিয়ার ছেলে নুরুল ইসলাম (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকা থেকে নুরুল ইসলাম নামে একব্যক্তিকে আটক করে। পরে তাকে তল্লাশী করলে তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে এসব ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করে বিক্রির উদ্দেশ্য বহন করছিল।