শিরোনাম

নওগাঁ, ২৩ জুন ২০২৬ (বাসস): জেলার পোরশা উপজেলায় আজ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছয়শ’টি পরিবারের মধ্যে সরকারি চাল (জিআর) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পোরশা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চাল বিতরণ করা হয়।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
এ অনুষ্ঠানে পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান টিটু, নিতপুর এলএসডির ওসি রিয়াজুল ইসলাম এবং পোরশা থানা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।