শিরোনাম

নীলফামারী, ২৩ জুন, ২০২৬ (বাসস) : জেলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্র্যাকের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের জে-ার জাষ্টিস অ্যা-ডাইভারসিটি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ফিরোজ সরকার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, জলঢাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, ব্র্যাকের জে-ার জাস্টিস অ্যা- ডাইভারসিটি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক শিরীন আকতার প্রমুখ।
জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, যুব ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন ডায়ালগে।
ব্র্যাকের জে-ার জাস্টিস অ্যা- ডাইভারসিটি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক শিরীন আকতার জানান, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাধা ও উত্তোরণের উপায় এবং সরকারি ও বেসরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে করণীয় বিষয়ে আলোচনা হয় ডায়ালগে।