বাসস
  ২৩ জুন ২০২৬, ১৭:৩৬

ময়মনসিংহে ৬০টি মসজিদে অনুদানের চেক বিতরণ

ছবি : বাসস

ময়মনসিংহ, ২৩ জুন, ২০২৬ (বাসস): ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের অনুকূলে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় ৬০টি মসজিদে বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে। 

এই অনুদানের অর্থ মসজিদের সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন ও নানামুখী ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় সদর উপজেলা পরিষদের হলরুমে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সভাপতিদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম এই অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু, জামাল উদ্দিন, ওলামা দল নেতা আমীর হামজাসহ সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, সদর আসনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সংসদ সদস্যের এই বিশেষ বরাদ্দ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনায় এবং সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নির্দেশনায় এই অনুদানের অর্থ যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

তারা বলেন, সরকারের এই অনুদানে মসজিদের সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন ও নানামুখী ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।