বাসস
  ২৩ জুন ২০২৬, ১৭:১৩

পিরোজপুরে দেশীয় ফল উৎসব

ছবি : বাসস

পিরোজপুর, ২৩ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ‘খেলে ফল বাড়ে বল’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে একশ’ জাতের দেশীয় ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টির মিলনায়তনে আয়োজিত এ ফল উৎসব ও আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

জেলা শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিত করতে হবে। দেশীয় ফলগুলোতে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। বিদেশি ফলে যুক্ত থাকা কেমিক্যাল শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এজন্য দেশীয় ফলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে।