বাসস
  ২০ জুন ২০২৬, ২০:২৭
আপডেট : ২০ জুন ২০২৬, ২০:৪১

মাগুরা কারাগারে ফগার মেশিন প্রদান 

ছবি : বাসস

মাগুরা, ২০ জুন, ২০২৬ (বাসস): জেলা কারাগারে কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষা ও মশাবাহিত রোগ প্রতিরোধে একটি ফগার মেশিন প্রদান করা হয়েছে।

আজ দুপুর ১২ টায় জেলা কারাগারের সামনে আ আয়োজিত এক অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন ফগার মেশিনটি কারাগারের জেল সুপারের কাছে হস্তান্তর করেন। 

এ সময় জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. মো. শামিম কবির, জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।