শিরোনাম

নওগাঁ, ২০ জুন, ২০২৬ (বাসস) : জেলার সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর অনুকূলে ২০২৫-২৬ অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে ৪১জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের এ অর্থ তুলে দেয়া হয়।
সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উপকারভোগীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেয়া হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকা-ের অংশ হিসেবে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।
তিনি আরও বলেন, এই অনুদান অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজের অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের সহায়তার লক্ষ্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু তার বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ ব্যয়ের অনুমোদন দেয়। অনুদানের মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নির্ধারিত ৪১ জন উপকারভোগীর মধ্যে বণ্টন করা হয়।