শিরোনাম

পিরোজপুর, ২০ জুন, ২০২৬ (বাসস) : জেলায় আজ মাদকের বিস্তার রোধে 'আমাদের করণীয়' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা প্রেসক্লাব ও জেলা পরিষদের পার্টনারশিপের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
জেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজ, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসময় তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।