বাসস
  ১৯ জুন ২০২৬, ১৭:০৫

নাটোরে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ  

ছবি : বাসস

নাটোর, ১৯ জুন ২০২৬ (বাসস) : জেলার সিংড়া উপজেলায় আজ প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি সফল করতে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে জিয়া পরিষদ।
 
আজ শুক্রবার উপজেলার বালুয়া বাসুয়া কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কের উভয় পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ জানান, সিংড়া পৌর এলাকা ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নে জিয়া পরিষদের উদ্যোগে এ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।