বাসস
  ০৮ জুন ২০২৬, ০১:০৫

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন  স্থানে আজ রোববার রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাত ১১টা ৩৬ মিনিটে ৫.৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানের পুনাখা জেলার পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

নেপাল, ভারত ও চীনের কয়েকটি অঞ্চলেও  কম্পন অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পে বাংলাদেশে কোথাও কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।