বাসস
  ০৭ জুন ২০২৬, ২২:০৬

ফেনীতে প্রাথমিক শিক্ষা পদক’র জেলা পর্যায়ের বাছাই সম্পন্ন

ছবি: বাসস

ফেনী, ৭ জুন, ২০২৬, (বাসস): ফেনীতে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার শহরের পিটিআই মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল।

বিশেষ অতিথি ছিলেন পিটিআই ফেনীর সুপারিন্টেন্ডেন্ট শ্যামল কৃষ্ণ বেপারী। অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, বিতর্ক ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে ৬ উপজেলা থেকে আগত প্রথমস্থান অধিকারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আল আমিন, সদর  উপজেলা সমাজসেবা অফিসার কামরুন্নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মো. মাহবুবুর রহমান ও ফরিদ উদ্দিন আহমদ, পিটিআইর সহকারী সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল জানান, অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদপত্রের পাশাপাশি ও পুরস্কারও দেয়া হয়েছে। 

৪২টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে ১ম স্থান অধিকারীগণ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছে।