শিরোনাম

ঝিনাইদহ, ৭ জুন, ২০২৬, (বাসস) : জেলার কোটচাঁদপুরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের উদ্ধার শেষে চলাচল শুরু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ রোববার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন বাসসকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের ৩টি ট্যাংকারের চাকা লাইনচ্যুত হয়ে যায়।
পরে খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার শেষে বিকেল সাড়ে ৩টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।