শিরোনাম

শেরপুর, ৭ জুন, ২০২৬, (বাসস) : জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি বিজিবির একটি অভিযানিক দল উপজেলার বাবেলাকোনা এলাকায় ওই অভিযান পরিচালনা করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করে বিজিবির টহল দল।
এ বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বাসসকে জানান, জব্দকৃত ৫টি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে গরুগুলো নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।