শিরোনাম

সুনামগঞ্জ, ৭ জুন, ২০২৬ (বাসস): জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক, হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস সম্পাদক বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে কাজ করতে হবে। হাওরের মৎস্য ভান্ডার রক্ষায় উদ্যোগ গ্রহনের উপর তারা গুরুত্বারাপে করেন। এছাড়াও হাওরে পর্যটকদের নিরাপত্তার জন্য হাউসবোট কর্তৃপক্ষ ও প্রশাসনের সচেতনতা বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা হয়।